নির্বাচনের কারণে আইপিএল সূচিতে অনিশ্চয়তা

আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৩৫ পিএম


নির্বাচনের কারণে আইপিএল সূচিতে অনিশ্চয়তা
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগের ১৯তম আসর শুরুর তারিখ দুয়েকদিন পিছিয়ে যেতে পারে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এখনও চূড়ান্ত সূচি নির্ধারণ করেনি।

বিজ্ঞাপন

আনুষ্ঠানিক ঘোষণা না হলেও আগামী ২৮ মার্চ শুরুর সম্ভাবনাই বেশি। বিবেচনায় রাখা হয়েছে ২৯ মার্চকেও। আগামী সপ্তাহের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

আরও পড়ুন

গত ডিসেম্বরে আবুধাবিত অনুষ্ঠিত নিলামের সময় ফ্র্যাঞ্চাইজগুলোকে জানানো হয়েছিল, টুর্নামেন্ট শুরু হবে ২৬ মার্চ। টুর্নামেন্ট উইন্ডো ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত। তবে ফাইনাল ম্যাচও এক-দুই দিন পেছানো হবে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন

ফ্র্যাঞ্চাইজিগুলোকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো না হলেও, আইপিএল দলগুলোর মধ্যে সূচি সামান্য পেছানোর গুঞ্জন চলছে। চারটি রাজ্যের বিধানসভা নির্বাচন — তামিলনাড়ু, কেরালা, আসাম ও পশ্চিমবঙ্গ। এই জটিলতার কারণেই এখনও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি। নির্বাচনের সম্ভাব্য তারিখ আইপিএলের কিছু ভেন্যুর সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

আরটিভি/এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission